Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীআওয়ামী লীগরাজনীতি

নির্বাচিত হওয়ার যোগ্যদের বিষয় অবশ্যই সমঝোতা করা হবে: তথ্যমন্ত্রী

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলীয় জোট শরিকদের কতটা আসন দেবে সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সোহরাওয়ার্দী গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমরা জোটগতভাবেই নির্বাচন করবো, সমঝোতার অনেক সময় আছে। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের অনেক সময় আছে। বরাবরের মতই আমরা একটি সমঝোতায় উপনীত হবো।

বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন , এবছর ২৭ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন্যবারের তুলনায় একটু বেশিই। আপিল করলে হয়তো অনেকে টিকে যাবে, সেটিই আশা করছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button