Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের

দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় আগামীকাল মাঠে নামেবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল । বুধবার ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে খেলাটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিকতা বজায় রেখে সিরিজের শেষ ম্যাচেও হারিয়ে হোয়াইট ওয়াশের লক্ষ্য মিরাজ মুশফিকদের । বাংলাদেশকে হারিয়ে সিরিজ সমতাই লক্ষ্য কিউইদের।

এদিকে, মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদশে দল। তবে তার আগেই  দুর্ঘটনানর খবর। ম্যাচের আগের দিন আজ ( মঙ্গলবার) অনুশীলনে আঘাত পেয়েছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য নাঈম হাসান। টেস্ট শুরুর আগের দিন নাঈমের এই চোট টাইগারদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

আঙুলে চোটে কিউই সিরিজে নেই অধিনায়ক সাকিব আল হাসান। নাঈমও যদি ছিটকে যায় তবে তাইজুল ইসলামের সঙ্গে হাত ঘুরানোর জন্য নতুন কাউকে খুঁজতে হবে টাইগারদের। মুকিদুল  মুগ্ধের বলে বাঁ হাতের আঙুলে আঘাত পান নাঈম। সব ছাপিয়ে নাজমুল শান্ত  তাইজুলদের লক্ষ্য এবার সিরিজ জয়ের।

সংশ্লিষ্ট খবর

Back to top button