Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগরাজধানীরাজনীতি

১০ ডিসেম্বর সমাবেশ করবে না আ.লীগ: কাদের

নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় আগামী ১০ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে না আওয়ামী লীগ বলে জানিয়েছেন  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ অনান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ১০ই ডিসেম্বর মানবাধিকার দিবস। এদিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করার কর্মসূচি ছিল আওয়ামী লীগের।  নির্বাচন কমিশনের আবেদন করেছিলাম । আবেদন গ্রহন না করায় সমাবেশ করছি না ।  তিনি আরো বলেন, বাইরে সমাবেশের নামে শোডাউন হবে সে আশঙ্কা করছে নির্বাচন কমিশন। ১০ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করবো। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button