Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজধানী

রাজধানীর গুলিস্তানে বাসে আগুন, ২৪ ঘন্টায় পুড়েছে ৮ যানবাহন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়েছে।

রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে আগুন লাগার খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক। তিনি বলেন, গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আটটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৬টা থেকে সোমবার  সকাল ৬টা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার। তিনি জানান, ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে দুটি, গাজীপুরে দুটি এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নাটোরে একটি করে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চারটি বাস ও দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান ও একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়।

বাংলা টিভি/এএইচএমএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button