Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ  

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠ নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা। এ সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। আগামী ৬ ও ৮ ডিসেম্বর কিম্বারলিতে বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে ম্যাচটি হবে। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমে ও বেনোনিতে। এর আগে দুই সিরিজের জন্য ১৬ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ স্কোয়াড- নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরিফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খাতুন, সুলতানা খাতুন, ফাহিমা আক্তার, মারুফা আক্তার ও দিবা বিশ্বাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button