Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় নির্বাচননির্বাচনবাংলাদেশ

‘বিএনপি এলে তফসিল রিসিডিউল করা হবে’

বিএনপি নির্বাচনে আসলে তফসিল রিসিডিউল করা হবে। তবে, ভোটের তারিখ পেঁচানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বিএনপি ভোটে না আসলে কমিশন কোনো উদ্যোগ নেবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, বিএনপিকে বেশ কয়েকবার আমন্ত্রণ জানানো হলেও তারা আসেনি। যদি তারা নির্বাচনে আসে তবে তা পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। এছাড়াও, নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে শেষ সময় সিদ্ধান্ত নেয়া হবে।

সিইসি বলেছেন, আমাদের কমিশনাররা বলেছেন যদি বিএনপি নির্বাচনে আসে তফসিল রিসিডিউল করা যেতে পারে,এর অর্থ এই নয় যে ভোটের তারিখ পেছানো হবে। তফসিল রিসিডিউল করে তাদের (বিএনপি) অ্যাকোমোডেট করা হবে।

বিএনপি ভোটে না আসলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো নিয়ে আমি উত্তর দেবো না। বিএনপিকে একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, দশবার আমন্ত্রণ জানিয়েছি। তারা আসেনি। এখনো সময় আছে। সমঝোতা হলে আমাদের জন্য সহজ হয়ে যায়। আশা করি, তারা যদি আসে পুরো জাতির জন্য সৌভাগ্য হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক।

আমরা নির্বাচনের স্বার্থে যেটা ভালো মনে করবো সেটা করবো। আমরা এখতিয়ারের বাইরের যাবো না। এখতিয়ারের মধ্যে যা আছে করবো, বলেন সিইসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button