Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

টেস্ট খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

প্রায় এক দশক পর বাংলাদেশে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ফলে বিশ্বকাপের আমেজ না কাটতেই নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার ঢাকায় এসে পৌঁছেছেন। সঙ্গে রয়েছেন কয়েকজন কোচিং স্টাফ সদস্যও। বাকিরা আসবেন আজ (বুধবার) রাতে।

২৮ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।  ২৩ ও ২৪ নভেম্বর সেখানেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। দুই দিন অনুশীলনের পর একদিনের বিরতি দিয়ে ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন করবেন তারা।

৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল। এই সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

সংশ্লিষ্ট খবর

Back to top button