Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

বুধবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন, চূড়ান্ত হবে তফসিল

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, কবে, কখন, কীভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় আমি প্রেস ব্রিফিং করে জানাবো।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, কাল কখন, কী হবে আপনাদের চায়ের আমন্ত্রণ জানাচ্ছি, তখন জানাবো। যা কিছু আছে আগামীকাল সকাল ১০টায় জানাবো। এটা আপনারা জানেন, ৭০ পরবর্তী যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

ডোনাল্ড লু দলগুলোকে সংলাপের জন্য চিঠি দিয়েছে, তা তফসিল ঘোষণায় কোনো প্রভাব পড়বে কি না, তিনি বলেন, না। কোনো প্রভাব পড়বে না। প্রথম হচ্ছে সেটা সংলাপের চিঠি কিনা, তা কমিশন অবহিত নয়। কারণ সেটা কমিশনে আসেনি। কমিশন নিজস্ব গতিতে তার সাংবিধানিক দায়িত্বের আলোকে রোডম্যাপ করেছে, সে অনুযায়ী নির্বাচন হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মো. জাহাংগীর আলম বলেন, আইন-শৃঙ্খলা বৈঠকে কমিশন তাদের নির্দেশনা দিয়েছে। তারা বলেছে কমিশন যেভাবে বলবে সেভাবেই তারা নিরাপত্তা নিশ্চিত করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button