Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনবিএনপিরাজনীতিসরকার

রাজধানীতে টহলরত বিজিবির বিশেষায়িত টিম

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীতে টহলরত রয়েছে বিজিবির বিশেষায়িত র্যাোপিড অ্যাকশন টিমের (র্যা ট) সদস্যরা।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে র্যাসট সদস্যদের ঢাকার সচিবালয় ও আশপাশের এলাকায় টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকায় বিজিবির বিশেষায়িত র্যারপিড অ্যাকশন টিমের (র্যা ট) সদস্যরা টহল দিচ্ছে।

বিজিবি জানায়, চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি তৎপরতা রয়েছে বিজিবির।

সংশ্লিষ্ট খবর

Back to top button