Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনাসরকার

ভৈরবে ভয়াবহ ট্রেন দূর্ঘটনা; বহু যাত্রী হতাহত

ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনকে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে গেছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৮ জন নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অনেকে এখনও উল্টে পড়া ট্রেনের নিচে চাপা পড়ে আছে। শতাধিক হতাহতের আশঙ্কা করেছে সংস্থাটি। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, আজ বিকেল ৩টা ৫০ মিনিটে ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী এগারসিন্ধুর নামে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। হতাহতের সংখ্যা শতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভৈরব ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button