Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

সর্বক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে সরকার: প্রধানমন্ত্রী

বিএনপি-জামাত ক্ষমতায় থেকে দেশকে ধংসে পরিণত করেছিল, আর আওয়ামী লীগ সরকারে এসে উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দেশের উন্নয়ন আগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নারী সমাজকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নারীদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল ঘুরে দেখেন তিনি।

জয়িতা ভবন উদ্বোধন শেষে, গণভবনে নারী উদ্যোক্তা এবং সারাদেশ থেকে আসা নারী নেত্রীদের নিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের সর্বক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার।

তিনি বলেন, অতিতের কোন সরকার নারীদের নিয়ে কাজ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই নারীর ক্ষমতায়ন হয়েছে।

এসময় ফিলিস্তিনের ওপর ইসরায়েলি হামলার কথা তুলে ধরে, যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button