Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

গাজীপুরে গণপিটুনিতে এক অটোরিকশা ছিনতাইকারী নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া এলাকায় গণপিটুনিতে এক অটোরিকশা ছিনতাইকারী নিহত হয়েছেন।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত দেলোয়ার হোসেন (৬০)গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার ইউসুফ আলীর ছেলে ।তার বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার পানজোড়া এলাকার নয়ন মিয়া ব্যাটারিচালিত অটোরিকশার চালক। দেলোয়ার হোসেনসহ দুইজন তার অটোরিকশায় ওঠেন। পরে চালক নয়নকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অচেতন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে দেলোয়ারকে আটক করে গণপিটুনি দেন।

এসময় তার সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যান। গণপিটুনির পর দেলোয়ার অচেতন হয়ে গেলে এলাকাবাসী তাকে মঠবাড়ি এলাকায় সড়কের পাশে ফেলে রাখেন। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button