Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩২৭

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৯১ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮৩৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১ হাজার ১৩৫ জন। এরমধ্যে ঢাকা সিটির ৭০৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৪২৬ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button