Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

দেশের টেকসই উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবীন বিসিএস কর্মকর্তাদের ‘৪১ এর স্মার্ট বাংলাদেশ গড়ার মূল সৈনিক’ আখ্যায়িত করে দেশের অব্যাহত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের নির্দেশ দিয়েছেন ।

তিনি বলেন, “আপনাদের (নতুন বিসিএস কর্মকর্তাদের) সজাগ থাকতে হবে যাতে দেশের প্রতিটি উন্নয়ন অব্যাহত ও টেকসই হয়, যার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।”

আজ রবিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে, যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় দেশের বিভিন্নস্থানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি ও প্রশাসনিক ভবনসহ পাঁচ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা নিশ্চিতে মেধাবীদেরকে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে জনগণের সেবক হয়ে। বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক এটিই প্রত্যাশা।

এসময় অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। বলেন, দেশের প্রতিটি উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী চক্র এবং ৭৫ খুনিদের দোসরেরা এখনও সক্রিয়। তবে, সকল অপশক্তিতে মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।

অনুষ্ঠানে, কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট খবর

Back to top button