Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপড়াশোনাশিক্ষা

শুরু হলো স্টামফোর্ড ফোরাম উইক

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের ক্লাব ও ফোরাম সম্পর্কে জানাতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্তৃক শুরু হয় স্টামফোর্ড ‘ফোরাম উইক ২০২৩’।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম চত্বরে ফোরাম উইকের উদ্বোধন করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক ড. ফারাহনাজ ফিরোজ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, রেজিষ্টার মুহাম্মদ আবদুল মতিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আক্তার উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সকল ফোরামের কো-অর্ডিনেটর, সাধারণ সম্পাদক ও সদস্যরা।

ফোরাম উইকটি আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় জার্নালিস্ট ফোরাম, ডিবেট ফোরাম, সাহিত্য ফোরাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম, এন্টি-ড্রাগ ফোরাম, স্ট্রেবার্ড ফোরাম, ফটোগ্রাফিক সোসাইটি, কম্পিউটার সোসাইটি, ইয়েস ফোরাম, ড্রামা সোসাইটি, ম্যাথ সার্কেল, লাইফ সায়েন্স ক্লাব, ফার্মা ফোরাম, রোবোটিক্স ক্লাব, বিজনেস ফোরামসহ মোট ১৯টি ফোরাম ও ক্লাব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফোরামগুলো নিয়মিত সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষা সফর এবং নানান আয়োজন করে থাকে। এর মধ্যে বেশকিছু ফোরাম জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button