Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১১৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন ডেঙ্গুরোগী।

বুধবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার(৬ সেপ্টেম্বর)সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৩ এবং ঢাকার বাইরের ১ হাজার ২৮২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন, ঢাকার বাইরের ৪ জন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭১ জনে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার ২২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৩ হাজার ২৭৩ জন। আর ঢাকার বাইরের ৭৪ হাজার ৭৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১০৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯২৬ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ১৮০ জন।

গত ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ২২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ৮৪১ জন এবং ঢাকার বাইরের ৬৯ হাজার ৩৮৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

/ রায়হান  আকাশ

সংশ্লিষ্ট খবর

Back to top button