Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নপ্রধানমন্ত্রীসরকার

জনসাধারণের জন্য উন্মুক্ত হলো স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভয় দিকে আজ ভোর ৬ টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

আজ রোববার (৩ সেপ্টেম্বর)ভোর ৬ টা থেকে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে

এর আগে, শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২ এবং ৩ চাকার যানবাহন এবং পথচারী চলাচল সম্পূর্ণ নিষেধ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর যে কোন ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে দাঁড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এক্সপ্রেসওয়ের মূল সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় ৬০ কিলোমিটার এবং উঠানামার র্যােম্পের জন্য সর্বোচ্চ গতিসীমা ৪০ কিলোমিটার রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত টোল পরিশোধ করে নিন্মবর্ণিত স্থানসমূহ হতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠা-নামা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
উত্তরা হতে দক্ষিণ অভিমুখী যানবাহন উঠার স্থান:
১. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা;
২. প্রগতি সরণি এবং বিমানবন্দর সড়কের আর্মি গলফ ক্লাব।

নামার স্থান:
১. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ;
২. মহাখালী বাস টার্মিনাল এর সামনে;
৩. ফার্মগেট প্রান্তে ইন্দিরা রোডের পার্শ্বে।

দক্ষিণ হতে উত্তর অভিমুখী যানবাহন উঠার স্থান:
১. বিজয় সরণি ওভারপাসের উত্তর এবং দক্ষিণ লেন;
২. বনানী রেলস্টেশনের সামনে।

নামার স্থান:
১. মহাখালী বাস টার্মিনাল এর সামনে;
২. বনানী কামাল আতার্তুক অ্যাভিনিউ এর সামনে বিমানবন্দর সড়ক;
৩. কুড়িল বিশ্বরোড এবং
৪. বিমানবন্দর ৩য় টার্মিনাল এর সামনে।

সংশ্লিষ্ট খবর

Back to top button