Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৭০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭০ জন।

বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে আটজন এবং ঢাকার বাইরে পাঁচজন মারা যান। এ সময় সারাদেশে ২ হাজার ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৮৫৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২১৩ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫০৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৭৪ জন এবং সারাদেশে ১৩২ জন।

চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫১ হাজার ২৭ জন ও সারাদেশে ৫৫ হাজার ৪০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট সাত হাজার ৮২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৫৮০ জন এবং ঢাকার বাইরে চার হাজার ২৪৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button