Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজাতীয় পার্টিরাজনীতি

নিজেকে চেয়ারম্যান দাবি করে রওশন এরশাদের বিজ্ঞপ্তি

দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেওয়া সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যের মতামত এবং চারজন কো-চেয়ারম্যানের উপস্থিতিতে পার্টির চলমান ক্রান্তিকাল মোকাবিলায় দলের প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button