Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৪৮০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এইসময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮০ জন।

সোমবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ঢাকার ১১ জন এবং ঢাকার বাহিরের ৭ জন। আর আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৯ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৪৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি ৪ হাজার ১৪০ জন এবং ঢাকার বাহিরের হাসপাতালে ৫ হাজার ২৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ৮৭ হাজার ৮৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ৪৪ জন। আর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১৬ জনের।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button