Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনাস্বাস্থ্য

সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

সাভারের আশুলিয়ায় টিনশেড ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৩ নারীসহ ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮ টায় আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাদিকুল (২৮),মো. মহসিন (২৭), মো. হাশেম আলী (৪০), মোছা. সাবিনা বেগম (৪০), মো. নজরুল ইসলাম (৪৫)ও মোছা. কমলা বেগম (৫০)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে করেন। রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ পরে জানতে পারি রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার লিক হয়ে এই বিস্ফোরণ ঘটে। এতে আগুনে লেগে গেলে দগ্ধ হন পাশাপাশি লাগোয়া কয়েকটি ঘরের বাসিন্দারা। রাতে গুরুতর আহত অবস্থায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, আশুলিয়া থেকে গ্যাসের আগুনে দগ্ধ তিন নারীসহ ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, হাশেম আলীর শরীরের ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৬ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, কমলা বেগমের ২০ শতাংশ ও মো. মহসিনের ১০ শতাংশ পুড়ে গেছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ও একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা বেড়ে যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button