Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

জুলাইয়ে ডেঙ্গু রোগী বৃদ্ধি পেয়েছে ৭ গুন:স্বাস্থ্য অধিদফতর

এ বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা সাত গুণের বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মো. শাহাদাত হোসেন বলেন,দেশে জুন মাসে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগী ছিল পাঁচ হাজার ৫৬ জন,সেই তুলনায় জুলাই মাসের আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।মোট রোগীর পুরুষ সংখ্যা ৬৪ শতাংশ এবং নারী ৩৬ শতাংশ। এ ছাড়া মধ্যবয়সী যারা তারাই বেশি আক্রান্ত হচ্ছেন।

তিনি আরো বলেন, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় একটু বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button