Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

সেনাবাহিনী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

কারো সাথে যুদ্ধ নয় বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণ অবস্থানই উন্নয়নের পূর্বশর্ত। সকালে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩’এর প্রথম সভায় যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। দেশের অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন সরকারপ্রধান। এসময় রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, বলে জানান প্রধানমন্ত্রী।

সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৩’এর প্রথম সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেনাবাহিনীর সার্বিক কার্যক্রমে প্রশংসা করেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তিতে বিশ্বাসী। উন্নয়ন অগ্রযাত্রা নিশ্চিতে শান্তিপূর্ণ অবস্থানের কথা তুলে ধরেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৪ বছরে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করে তাঁর সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় উৎপাদন বাড়ানোসহ সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এসময় বিপুল রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

 বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button