Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজধানীরাজনীতি

নৌকা বিজয়ী হবে, বাংলাদেশে এর কোনও বিকল্প নেই: এ আরাফাত

‘নৌকা বিজয়ী হবে, বাংলাদেশে এর কোনও বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টার দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে নিজের জয়ের ব্যাপারে ‘আশাবাদী’ উল্লেখ করে তিনি বলেন, ‘সকালে ভোট কম। কারণ গুলশান-বনানী এলাকার মানুষরা সাধারণত ১২টার আগে ভোটকেন্দ্রে আসেন না। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ মনে হচ্ছে। আমরা মানুষকে নৌকায় ভোট দিতে বলছি না, বলছি ভোট দিতে আসুন। কারণ আমরা জানি, ভোট দিতে আসলে তারা নৌকাতেই দেবেন।’

তিনি বলেন, ‘আমার একটাই আহ্বান ছিল, ভোট দিতে আসুন। সাংগঠনিকভাবেও আমাদের চেষ্টা ছিল, কীভাবে আমরা বেশি লোককে কেন্দ্রে আনতে পারি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মাত্র পাঁচ-ছয় মাসের জন্য নির্বাচন। এটা নিয়ে মানুষের মধ্যে একটা অনীহা থাকে। নৌকার এত ভোট যে, সবাই ভাবে আমি না দিলেও কেউ না কেউ তো নৌকায় ভোট দেবেই। নৌকা এত জনপ্রিয় যে, জিতে যাবে। এটা ভয়ঙ্কর চিন্তা এবং আমাদের জন্য খুবই ভালো। সমাজে নৌকার অনেক জনপ্রিয়তা। এটা ব্যালটে আনতে গেলে অনেক সময় আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই চিন্তাটাই আমার প্রতিদ্বন্দ্বী বলে আমি মনে করি।’

কেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্ট না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সাংগঠনিক সক্ষমতা না থাকায় তারা এজেন্ট দিতে পারেনি। এখানে ১২৪টি সেন্টার রয়েছে, বুথ রয়েছে… আমার ধারণা ৬০০-এর উপরে। প্রত্যেকটা কেন্দ্রেই এজেন্ট লাগবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button