Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

ক্যানসারে আক্রান্ত জান্নাত, দরকার আর্থিক সহায়তা

ক্যানসারে আক্রান্ত জান্নাত আক্তার নিশি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজির (আইএসটিটি) ব্যবসায় প্রশাসন বিভাগের এই শিক্ষার্থী ২০১৩ সাল থেকে ভুগছেন হজকিন লিম্ফোমা ক্যানসারে।

২০১৩, ২০১৭ ও ২০২২ জান্নাতকে তিন দফায় কেমোথেরাপি দেওয়া হয়। এতে কাজ না হওয়ায় সবশেষ চিকিৎসা হিসেবে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে বলেছেন চিকিৎসক। যার জন্য অনেক টাকার প্রয়োজন।

জান্নাতের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী মো. আরমান হাসান সংবাদকর্মী। তাঁর স্বল্প আয়ে এত ব্যয়বহুল চিকিৎসা করা অসম্ভব। তাই সবার সহযোগিতা কামনা করছেন জান্নাত ও তাঁর স্বামী।

জান্নাতকে সাহায্য পাঠানোর ঠিকানা, জান্নাত আক্তার নিশি, ব্যাংক হিসাব নম্বর ২০৫০৭২৯০২০০১২৭০১৬, ইসলামী ব্যাংক, সেনপাড়া শাখা, মিরপুর-১০। ০১৭৭৬৪৩০২৫৪ (বিকাশ ও নগদ), ০১৭৭৬৪৩০২৫৪৮ (রকেট)।

সংশ্লিষ্ট খবর

Back to top button