Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্য

হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী, ভয়াবহতার আশংকা

অজিত সরকার: এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে ব্যাপকহারে। এরই মধ্যে সর্বাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গত মাসে। এবার,শুধু মে মাসেই রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া, জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বর্ষা মৌসুম শুরুর আগেই দেশে বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। গেলো মে মাসেই রাজধানীতে ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে,যা গত পাঁচ বছরের হিসেবে সর্বোচ্চ। চলতি বছর ২ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হন, ১ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ১৩ জন। ডেঙ্গু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত কয়েকদিনে রাজধানীর হাসাপাতালগুলোতে ডেঙ্গু রোগির চাপ বেড়েছে। প্রাক মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা না গেলে,পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা।

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। বমি, পাতলা পায়খানা, পেট ব্যাথা, শাসকষ্ট, শরীরে কোথাও রক্তজমাট হলে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, সচেতনতাই ডেঙ্গু রোগের আক্রমণ থেকে বাঁচার সহজ উপায়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button