সিরাজগঞ্জে জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির ভদ্রঘাট যুদ্ধ পর্ব বইয়ের মোড়ক উন্মোচন

সিরাজগঞ্জে জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির ভদ্রঘাট যুদ্ধ পর্ব বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ৩ জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুর রহমান ফজলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ”জনসাধারণের স্মৃতিতে পলাশডাঙ্গা যুব শিবির ভদ্রঘাট যুদ্ধ পর্ব” বইয়ের লেখক সাধন চন্দ্র বসাক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশডাঙ্গা যুব শিবির এর সহ-সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস,অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার,সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক আব্দুল গফুর,জেলা সরকারি গ্রন্থাগার জুনিয়র লাইব্রেরিয়ান সজীব আহমেদসহ আরও অনেকে।
এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বিভিন্ন পটভূমি তুলে ধরে আলোচনা করেন এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।



