প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে বাংলা টিভি

দর্শকদের ভালোবাসা নিয়ে, হাঁটি হাঁটি পা পা করে ৬ বছর পেরিয়ে ৭ বছরে পদার্পণ করছে, দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি।
‘বিশ্বজুড়ে বাংলা’ এই শ্লোগানে ২০১৭ সালের ১৯মে বাংলাদেশে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু হয় বাংলা টিভির। প্রতিষ্ঠার পর থেকে এ টেলিভিশন চ্যানেলটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বৈচিত্র্যময় অনুষ্ঠানের সৌন্দর্য্য ছড়িয়ে জয় করেছে কোটি দর্শকের হৃদয়। শুধু দেশেই নেয়, সারাবিশ্বের বুকেও রয়েছে বাংলা টিভির প্রতিচ্ছবি।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বর্ণিল সাঝে সাজানো হয়েছে বাংলা টিভি ভবন। আজ রাত ১২টা ১ মিনিটে কেক কেটে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
অনুষ্ঠানে, প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এদিকে, বাংলা টিভির প্রধান উপদেষ্টা কিংবদন্তী সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল দুপুর ১২টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুম্মা সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পরে বিকেল ৪টায় বাংলা টিভিতে আলোচনা অনুষ্ঠান এবং রাত সাড়ে ৮টায় গাফফার চৌধুরী স্মরণে বাংলা টিভিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



