Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের কমিউনিটি স্বাস্থ্য পরিসেবা জাতিসংঘের রেজুলেশনে সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৮ই মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি সবাইকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ ভোট দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছে বলেই আওয়ামী লীগ সরকারের এই উদ্যোগ সফল হয়েছে, দেশের উন্নয়নে কাজ করতে পেরেছে।

শেখ হাসিনা বলেন, বিএনপি কমিউনিটি স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তা আবার চালু করে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। এর ফলে, স্বাস্থ্যসেবা তৃণমূলের মানুষের দোড়গোয় পৌঁছেছে এবং মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হার কমেছে। মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এসময় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button