Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

‘সেন্টমার্টিনে ১০০ কিমি বেগে বাতাস বইছে, তিনতলা ভবন কাঁপছে’

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সেন্টমার্টিনে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। রোববার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ‘সেন্টমার্টিনে আবহাওয়া অধিপ্তরের ইনিচার্জ আমিরুল হোসেন আমাদের জানিয়েছেন, সেখানে বৃষ্টি নেই। প্রচণ্ড গতিতে বাতাস বইছে।’

এদিকে, আগামীকাল ঢাকাসহ বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান তিনি। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। বিকাল ৩ টা নাগাদ বাংলাদেশে ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় মোখা, মূল আঘাত হানবে মিয়ানমারে।

এর আগে, আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশের কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার সকালের দিকে উপকূল অতিক্রম শুরু করে এ ঘূর্ণিঝড়। সবশেষ তথ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় মোখার কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে এসেছে। মূলত অতি প্রবল এ ঘূর্ণিঝড় মূল আঘাত হানবে মিয়ানমারের সিটওয়ে অঞ্চলে। রোববার (১৪ মে) বেলা সোয়া ১১টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এসব তথ্য জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button