Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগের আহ্বান

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বোরো মৌমুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে ছাত্রলীগ কর্মীরা যেন নিরবিচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে এটিই সংকল্প।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা-ভরসার কেন্দ্রস্থল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। তাঁর উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। কৃষি উন্নয়নে তাই তিনি গ্রহণ করেছেন যুগান্তকারী সব পদক্ষেপ। একারণেই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও চরম খাদ্যঘাটতির মধ্যেও দেশের কৃষকের মুখে হাসি ধরে রেখে মানুষের খাদ্যের অধিকার নিশ্চিত করা সম্ভব হয়েছে।

কৃষি উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কৃষি গবেষণায় বিপুল অর্থের জোগান, বিভিন্ন আবহাওয়া সহিষ্ণু জাত উদ্ভাবন, খরা ও লবণাক্ততা উপযুক্ত কৃষি ব্যবস্থা, উচ্চ ফলনশীল জাত প্রচলন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষি-মৎস্য-গবাদী পশুপালন, ডিজিটালাইজেশনের মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যের সরাসরি বিপণন ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতিরোধ, ন্যায্যমূল্যে সার ও জ্বালানী তেল সরবরাহ, সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন ও স্বল্পমূল্যে বিদ্যুৎ বিতরণ, সড়ক উন্নয়ন ও সেতু নির্মাণের মাধ্যমে কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকের কায়িক শ্রম কমিয়ে আনা ইত্যাদি উদ্যোগের ফলে কৃষিবন্ধু শেখ হাসিনা দেশকে খাদ্যদ্রব্যে আত্মনির্ভরশীল করেছেন।

বাঙালির মহান মুক্তিসংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের কৃষক ও ছাত্রসমাজ অস্ত্রহাতে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন উল্লেখ করে বলা হয়- ভাষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে বঙ্গবন্ধু থেকে দেশরত্নের যে নিরন্তর সংগ্রাম তাতে নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রেখেছে এদেশের কৃষক ও ছাত্রসমাজ।

সংশ্লিষ্ট খবর

Back to top button