Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

নির্বিঘ্নে রাজধানী ছাড়ছে মানুষ

ঈদের ছুটিতে পথে পথে এখন বাড়িফেরা মানুষের মুখে খুশি-আনন্দ। বছরঘুরে ঈদ করবেন পরিবারকে সাথে নিয়ে। ঈদযাত্রার শেষদিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন ভিড় ছিলো না। তুলনামূলক স্বস্তি  নিয়েই রাজধানী ছাড়ছেন মানুষ। টিকিট নির্ধারিত আসনে বসে ঈদযাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

যাত্রীরা বলছেন, নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন সেটিই বড় আনন্দের। প্রিয়জনদের সঙ্গে ঈদ ভালো কাটবে বলে আশাবাদী তারা। শিশুদের চোখেমুখেও উৎসাহ-উদ্দীপনা। পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করবে ভেবে খুশি তারা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ট্রেন ছাড়া বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো মোটামুটি সিডিউল অনুযায়ী ছেড়ে গেছে।

এদিকে, সড়ক পথেও ঈদযাত্রার শেষদিনে ভোগান্তি ছাড়া বেশ শৃঙ্খলভাবেই বাস ছাড়ছে। যাত্রীরা অন্যান্য যেকোন সময়ের চেয়ে এবার সড়ক পরিস্থিতি অনেকে বেশি নিরাপদ,তাই যাত্রাও স্বস্তির।

সংশ্লিষ্ট খবর

Back to top button