Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

রাজধানীতে ঈদ রসনার উপকরণ কেনার হিড়িক

ঈদ চলে আসায় রাজধানীর বাজারগুলোতে এখন রসনার উপকরণ কেনার ব্যস্ততা। সেমাই-চিনির দর স্থিতিশীল থাকলেও, বেড়ে গেছে পোলাও চাল আর মাংসের দাম।

মাত্র একদিনের ব্যবধানে গরু-খাসির মাংসের দাম কেজিপ্রতি বাড়ানো হয়েছে একশ টাকা পর্যন্ত। গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি। আর খাসির মাংসের কেজি ১১০০ টাকা।

এদিকে, ঈদবাজারে মুরগীর দরও চড়া। লেয়ার ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। অন্যদিকে, মুদি দোকানগুলোতে সেমাই, দুধ, চিনি, কিছমিছ ও বিভিন্ন মসলাসহ যাবতীয় পণ্য বিক্রি হচ্ছে আগের চেয়ে বাড়তি দামে। ক্রেতাদের অভিযোগ ঈদ আসলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একলাফে সবকিছুর দাম বাড়িয়ে দেয়। আর বিক্রেতাদেরও আছে নানা অজুহাত।

সংশ্লিষ্ট খবর

Back to top button