Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

এবার বাস, ট্রেন, লঞ্চ কোথাও ভোগান্তি নেই: ওবায়দুল কাদের

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা যানজটমুক্ত, দুর্ভোগবিহীন ও নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২১ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চালু থাকবে মনিটরিং সেলও।

সংশ্লিষ্ট খবর

Back to top button