Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

রন্ধন শিল্পে আইকনিক এওয়ার্ড পাচ্ছেন জলি খান

খ্যাতিমান রন্ধন শিল্পী ও নারী উদ্যোক্তা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আইকনিক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের জলি খান।

আগামী ২৮ এপ্রিল কলকাতার কলা মন্দির মিলনায়তনে দুই বাংলার সেরা তারকা ও ব্যক্তিদের নিয়ে চতুর্থ ‘Iconic Star & Business Aaward-2022’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে জলি খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

Iconic Star & Business Aaward অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা পিয়াল হোসেন স্বাক্ষরিত চিঠিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী ২৮ এপ্রিল কলকাতার কলা মন্দির মিলনায়তনে বাংলাদেশের রন্ধন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য এবং নারীদের রন্ধনকে পেশা হিসাবে গ্রহণ করে দেশ তথা আন্তজার্তিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য উদীয়মান নারী উদ্যোক্তা এবং রন্ধন শিল্পী ক্যাটাগরিতে জলি খানকে সম্মাননা দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button