Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

ঢাকায় কমলেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ হাঁসফাঁস করছে। আজ সোমবার (১৭ এপ্রিল) পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে একদিনের ব্যবধানে কমেছে রাজধানী ঢাকার তাপমাত্রা। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, চলতি মৌসুমে টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়া চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে বয়ে যাওয়া এই তীব্র দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।তবে ১৮ তারিখের পর থেকে দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হবে তখন তাপমাত্রা কমে আসবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button