Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যস্বাস্থ্য

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবার ও ঘনিষ্টজন সূত্রে জানা গেছে, ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কোভিড আক্রান্ত হওয়ার পর কিডনির পাশাপাশি লিভারের সমস্যাও দেখা দেয় তার। এছাড়া তিনি অপুষ্টিসহ সেপটিসেমিয়ায় আক্রান্ত ছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। গত বুধবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরদিন তিনি মারা যান।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button