Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

দেশের ২১জেলায় সাদাকাহ ইউএসএ এর শিশু কিশোরদের কোরআন শিক্ষার কার্যক্রম শুরু

বাংলাদেশের ২১টি জেলার বিভিন্ন অঞ্চলে সাদাকাহ ইউএসএ এর তত্ত্বাবধানে শিশু-কিশোরদের জন্য কোরআন শিক্ষার কেন্দ্র পরিচালিত হচ্ছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শিশু কিশোরদের কোরআন শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা ও আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে এ আয়োজন করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা সাদাকাহ ইউ এস এ।

কুড়িগ্রাম,জামালপুর,গাইবান্ধা,শেরপুর,সিলেট,হবিগঞ্জ, ভোলা-বরিশাল ,গোপালগঞ্জ,পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার ঢাকাসহ বিভিন্ন জেলায় কেন্দ্রগুলো প্রথম রমজান থেকে তাদের এ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

এক মাসের কোর্স শেষে শিশু-কিশোরদের জন্য সার্টিফিকেট বিতরণের করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী মাওলানা শহিদুল্লাহ। তিনি আরও বলেন, একজন প্রবাসী হিসেবে দেশের শিক্ষা প্রসারে নৈতিক দায়িত্বের অংশ হিসেবেই প্রতিবছর তিনি এ আয়োজন করেন। আগামী দিনগুলোতেও সাদাকা ইউএসএ তাদের সেবাধর্মী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button