
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে ম্যাচের টস হেরে প্রথমে ব্যাট করে ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানে বিশাল সংগ্রহ দাড় করায় বাংলাদেশ। এরপর বৃষ্টির বাধায় খেলা থেমে যায়। পরে বৃষ্টি শেষে ডার্ক লুইস মেথডে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। এই টার্গেটে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও রস আডায়ার। ৩২ রান সংগ্রহ করেন এই ওপেনিং জুটি।
পরে টাইগারদের বোলিং তোপে একে একে সফরকারীদের উইকেট পড়তে থাকে। শেষপর্যন্ত নির্ধারিত ৮ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। ২২ রানের জয় পায় বাংলাদেশ।



