Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন আজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক এবং বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৬তম জন্মদিন আজ (শুক্রবার)। ১৯৮৭ সালের ২৪শে মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জীবন্ত কিংবদন্তী।

বিশ্বসেরা এই অলরাউন্ডার আজ ৩৬তম বছরে পা দিয়েছেন। জন্মদিনে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ উদ্বোধন করবেন তিনি।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু সাকিবের। যদিও তার বাবা চেয়েছিলেন ছেলে ফুটবলার হোক। তবে সাকিবের পছন্দের জায়গা ছিল ক্রিকেট। ক্রিকেটের হাতেখড়ি মাগুরার ইসলামপাড়া ক্লাবে। সেখান থেকে যোগ দেন বিকেএসপিতে, এরপর বয়সভিত্তিক দলের বাধা পেরিয়ে সুযোগ পান জাতীয় দলে।

এরপরের পরিসংখ্যান তো কম-বেশি সবারই জানা। ২০১১ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানেও অধিনায়কত্বের আর্মব্যান্ডের ভার রয়েছে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৩ ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হয়েছেন সাকিব। তবে ২০১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে যা করে দেখিয়েছেন তা ছিলো অবিশ্বাস্য। রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন, গড়েছেনও। তার রেকর্ডেও জন্য এখন প্রয়োজন আলাদা একটি বইয়ের।

সংশ্লিষ্ট খবর

Back to top button