Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

সরকারি তিতুমীর কলেজে ‘বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ’ এর আত্মপ্রকাশ

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে ‘বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ’ নামে সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

১৭ মার্চ (শুক্রবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে এককভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি। অনুষ্ঠানে দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করে বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ এর সদস্যরা।

rrt

সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জিয়াদ এবং কলেজ ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল ইমরান পলাশের সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন।

শীঘ্রই সাংগঠনিক কাঠামো গঠনের মধ্যে দিয়ে ক্যাম্পাসে সংস্কৃতির চর্চাকে আরো বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button