Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়ন

মেট্রোরেল চালু হলো কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশনে

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হয়েছে। মেট্রোরেলের ৬ষ্ঠ ও সপ্তম স্টেশন হিসেবে এটি চালু হলো।

বুধবার সকাল থেকে এই দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়। এর আগে মেট্রোরেলের উদ্বোধনের দিন (২৮ ডিসেম্বর) উত্তরা উত্তর ও আগারগাঁও যাত্রী চলাচলের জন্যে খুলে দেওয়া হয়। এরপর একে একে খুলে দেওয়া হয় পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন। আর মার্চের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানিয়েছেন।

এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। আর চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রো ট্রেন চলাচল। ভোর থেকে মাঝরাত পর্যন্ত বিরতিহীনভাবে ট্রেন চলবে।

তিনি বলেন, উত্তরা  দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন দুটি এ মাসের  মাসের শেষ সপ্তাহে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত এ সেবা চালু থাকবে।

তিনি আরও বলেন,মেট্রোরেল লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ  শেষ পর্যায়ে রয়েছে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে।

 

বাংলা টিভি/ ইমরান

সংশ্লিষ্ট খবর

Back to top button