একনেকে ১২ হাজার কোটি টাকায় আট প্রকল্প অনুমোদন

১২ হাজার ১৬৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার ৯৭ কোটি ৯১ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন আট হাজার ৯১২ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫৬ কোটি ৪৭ লাখ টাকা।
রবিবার (১২ মার্চ) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভায় কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন; ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।



