ক্রিকেট
সিরিজ জয়ের লক্ষ্যে কাল মাঠে নামছে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ।
আগামীকাল রোববার (১২ মার্চ) মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি হবে। দলের খেলোয়াড়রা জানান, সিরিজ জয়ের বিকল্প তারা কিছু ভাবছেন না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভিন্ন ভিন্ন তিন ধরনের উইকেটে খেলা হয়েছিল। মিরপুরে প্রথম ওয়ানডেতে স্লো উইকেটে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে স্পোর্টিং উইকেট বানালেও সেই ম্যাচে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর চট্টগ্রামে বাটিং নির্ভর উইকেটে সাফল্য পায় বাংলাদেশ। তাই মিরপুরে এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়।



