Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রীসরকার

শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন বিভিন্ন উন্নয়ন প্রকল্প

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। এ সময় মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা ময়মনসিংহে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে সার্কিট হাউজ ময়দানের জনসভাস্থলসহ ময়মনসিংহ নগরীর প্রতিটি সড়ক ও পাড়া মহল্লা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। জনসভাকে সফল করতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন দলের স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মীরাও।

সংশ্লিষ্ট খবর

Back to top button