আবারো বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম

রমজানকে সামনে রেখে আবারো বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। বাজারে রোজার সামগ্রীর দাম এখন বেশ চড়া।একদিকে সরবরাহ কম থাকার অজুহাতে মাছও বিক্রি হচ্ছে বেশি দামে। অন্যদিকে, কোনভাবেই লাগাম টানতে পারছে না ব্রয়লারসহ বিভিন্ন মুরগির দামে। নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতার কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায় করছেন ক্রেতা-বিক্রেতারা।
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। এরই মধ্যে অস্থিত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার।আকাশছোঁয়া এ দাম কোথায় গিয়ে থামে,তা নিয়েই চিন্তা নিম্ন আয়ের মানুষের।
রমজানকে ঘিরে চাল ডাল আর চিনি বিক্রি হচ্ছে চড়া দামে। কৃত্রিম সংকট দেখিয়ে এসব পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ ব্যবসায়ীদের।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। মাছের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
তবে, বাজারে অপরিবর্তিত রয়েছে বেশ কিছু নিত্য পণ্যের দাম।



