Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবানিজ্য সংবাদ

‘বাংলাদেশ বিজনেস সামিট’ ঘিরে বড় প্রত্যাশায় এফবিসিসিআই

বহির্বিশ্বে বাংলাদেশের সক্ষমতা জানান দেয়া এবং দেশকে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেই বিজনেস সামিট-২০২৩ আয়োজন করা হচ্ছে, বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’এর সভাপতি মো. জসিম উদ্দীন।

সকালে, বাংলাদেশ বিজনেস সামিটের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

এসময় এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, এ সামিটে চীন থেকে ৩০ জন, জাপান থেকে ২০ জনসহ আরও বিভিন্ন দেশ থেকে মোট প্রায় ২শ প্রতিনিধি আসবেন। তাদের কাছে বাংলাদেশের পণ্য ও বাজারের কথা তুলে ধরা হবে। আগামী ১১ থেকে ১৩ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই’এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button