Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

ইংল্যান্ডকে স্তব্ধ করে জিতলো বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ম্যাচে সাকিবের ব্যাট থেকে পাওয়া সর্বোচ্চ ৭৫ রান এবং নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের হাঁফ সেঞ্চুরির ওপর ভর করে ২৪৬ রান সংগ্রহ দাঁড় করে টাইগাররা।

জবাবে, ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ৫৪ রান করে ভালো সূচনা করে ইংল্যান্ড। তবে, এরপর মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। পরে দফায় দফায় উইকেট হারিয়ে, ৪৩ ওভার ১ বলে ১৯৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৫০ রানের এই জয় পায় টাইগাররা।

এদিকে, ম্যাচে ৪ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে-তে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান।

সংশ্লিষ্ট খবর

Back to top button