Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাদুর্ঘটনা

সিরাজগঞ্জ ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

সিরাজগঞ্জের তাড়াশে মালবাহী ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী এবং বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে মালবাহী ট্রাকের চাপায় মোটর সাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। তাড়াশ থানা পুলিশ পরিদর্শক,তদন্ত নুরে আলম জানান,মোটরসাইকেলে তিন আরোহী মান্নান নগর থেকে কাছিকাটার দিকে যাওয়ার সময় নাটোর থেকে ঢাকাগামী একটা মালবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিনজন মারা যায়।

এদিকে,সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ট্রাকের পেছনে মাছ ভর্তি মিনি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় মাছ ব্যবসায়ী সোহাগ গুরুতর আহত হয়। ফকিরহাট থানার ওসি মোহাম্মদ আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিতো করে বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button