Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

একমাত্র আওয়ামী লীগের হাত ধরেই দেশ এগিয়ে যেতে পারে, উল্লেখ করে আগামীতেও নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতাকালে একথা বলেন তিনি। এসময় হাওরাঞ্চলের মানুষের জীবনযাত্রার আধুনিকায়নে সরকারের নানামুখী উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

হাওর বেষ্টিত কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর প্রায় ২৫ বছর পর। তাইতো প্রিয় প্রধানমন্ত্রীকে দেখতে হাওরাঞ্চলে জনমানুষের মাঝে ছিলো স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস।

মিঠামইনের মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ছিলো লাখো মানুষের ঢল। দুপুরের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় গোটা এলাকা। বিকেলে ৩টার দিকে সমাবেশে যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঞ্চে বক্তৃতার শুরুতেই, হাওরবাসীর ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক কারণে পিছিয়ে থাকা এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে পানির প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় তেমন ব্যবস্থা রেখেই হাওরাঞ্চলের যোগাযোগে তৈরি করা হবে এলিভেটেড সড়ক।

এছাড়া হাওরা কৃষির আধুনিকায়নে নানামুখী পরিকল্পনার কথাও জানান সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশের উন্নয়নে আর কেউ এগিয়ে আসেনি। আওয়ামী লীগ সরকারই সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছে, আর বাকি যারাই ক্ষমতায় ছিল তারা সবাই জনগণের ভাগ্য নিয়ে খেলেছে।

এসময়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট চান আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button